Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাট স্টেশনের প্ল্যাটফর্মে যাত্রীর সন্তান প্রসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৪ ২২:২১

জয়পুরহাট: প্রসব বেদনা নিয়ে স্বামীর বাড়ি থেকে মায়ের সঙ্গে বাবার বাড়িতে যাচ্ছিলেন বাবলি রানী। দিনাজপুরের বিরামপুরে যাওয়ার উদ্দেশ্য জয়পুরহাটে রেল স্টেশনের প্ল্যাটফর্মে একতা এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন তারা। হঠাৎ প্রসবব্যথা বেড়ে যায় বাবলি রানীর। উপায় না পেয়ে সহযোগিতা চান। পরে পুলিশ ও এক নারীর সহযোগিতায় স্টেশনেই ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে। কন্যাসন্তান জন্ম দেওয়া বাবলি রানী জয়পুরহাট সদর উপজেলার বেলতলী বাবু পাড়া গ্রামের সুকুমার চন্দ্রের স্ত্রী। তার বাবার বাড়ি দিনাজপুরের বিরামপুরে আমবাড়িতে। বর্তমানে মা ও মেয়ে দুইজনেই সুস্থ আছেন।

বিজ্ঞাপন

নাসিমা আক্তার নামে এক নারী বলেন, আমি বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চাকরি করি। জয়পুরহাটে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলাম। আজ নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রেল স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষা করছিলাম। হঠাৎ পাশে বসা এক নারী প্রসব বেদনা নিয়ে ছটফট করছিলেন। তাকে সহযোগিতা করতে পেরে অনেক ভালো লেগেছে। বাবলি রানীর নামে ওই মা কন্যাসন্তানের জন্ম দিয়েছেন।

বাবলি রানী বলেন, প্রথমবার মা হলাম। আসলে বুঝতেই পারিনি আমার সন্তান প্রসবের সময় হয়েছে। হয়তোবা আমার গণনায় ভুল ছিল। বাবার বাড়িতে গিয়ে সন্তান জন্ম দেওয়ার কথা ভেবেছিলাম। আমার মা ও দুলাভাই নিতে এসেছিলেন। তাদের সঙ্গে নিয়ে বাবার বাড়িতে যাচ্ছিলাম। প্রসবের সময় পুলিশ, স্টেশন মাস্টার ও এক নারী আমাকে সহযোগিতা করেছে। তাদেরকে অনেক ধন্যবাদ।

জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, অফিস শেষ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্য বের হচ্ছিলেন। হঠাৎ খবর পান যে এক নারী প্রসব বেদনায় স্টেশনে অসুস্থ হয়ে পড়েছেন। তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় এক নারীকে সহযোগিতার জন্য পাঠানো হয়। তারা সন্তান প্রসবের জন্য প্রসূতিকে সব ধরনের সহযোগিতা করেন। এতে নিরাপদে সন্তান প্রসব হয়। এই আনন্দ মুহূর্ত আরো আনন্দ করতে স্টেশনে প্ল্যাটফর্মের যাত্রীদের মিষ্টি খাওয়ানো হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

জয়পুরহাট টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর