Thursday 04 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিজিবি-বিএসএফ বৈঠক, সীমান্তে হত্যাসহ অপরাধ দমনের প্রত্যয়

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৭

ঢাকা: সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৪ ও অ্যাডহক ১৬২ ব্যাটালিয়নের মধ্যে কমান্ডার পর্যায়ে সৌজন্যমূলক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ সব ধরনের আন্তসীমান্ত অপরাধ দমন, সীমান্তে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং আসন্ন শারদীয় দুর্গা পূজা উদ্‌যাপন উপলক্ষে দুই দেশের সীমান্তের নিরাপত্তা জোরদার ইত্যাদি বিষয়াদির ওপর ফলপ্রসূ আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ২২ বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধীন ময়দান বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার-৯৭৭/৭এস-এর কাছে ভারতে নাওডোরে এ বৈঠক শুরু হয়। বিকেল সাড়ে ৫টার দিকে শেষ হয় এই সৌজন্য পতাকা বৈঠক।

বৈঠকে বিজিবির ১৯ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের ২৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএসএফ ১৪ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী কৌশলেস রায়।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে সীমান্ত এলাকার যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পারস্পরিক কার্যকর যোগাযোগ ও সার্বিক সহযোগিতার প্রত্যয় জানানো হয়। বলা হয়, দ্রুত সমস্যার সমাধান করার মাধ্যমে বিজিবি ও বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে।

এ সময় বিজিবির সহকারী পরিচালক মো. ইউনুছ আলীসহ দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির কোম্পানি ও বিওপি কমান্ডার এবং বিএসএফের অ্যাডহক ১৬২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট এলাকায় বিএসএফের কোম্পানি ও বিওপি কমান্ডারররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/টিআর

পতাকা বৈঠক বিজিবি-বিএসএফ বৈঠক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর