Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ৬ বছরের শিশু হত্যা: মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৪ ১৪:২০

জয়পুরহাট: জয়পুরহাটে প্রতিপক্ষকে ফাঁসাতে ছয় বছরের শিশু সন্তান রাকিবকে গলাটিপে হত্যার দায়ে মা রেশমা বেগম বুলির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। জেলা জজ আদালতের সরকারি কৌশলী অ্যাডভেকেট নৃপেন্দ্রনাথ মন্ডল এ বিষয়টি নিশ্চিত করেছেন ।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত রেশমা বেগম বুলি জয়পুরহাট সদর উপজেলার সগুনা গোপীনাথপুর গ্রামের আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী। তবে তিনি পলাতক আছেন।

মামলার বিবরণে জানা গেছে, আসাদুজ্জামান আসাদুলের স্ত্রী রেশমা বেগমের সঙ্গে ভাই-ভাবীদের প্রায়ই ঝগড়া হতো। তার ভাই-ভাবীর বাড়িতে একই গ্রামের মানিক হোসেন যাওয়া-আসার কারণে তার সঙ্গে বিবাদে জড়ান রেশমা। এ কারণে মানিককে লাঠি দিয়ে বেধরক মারপিট করেন তিনি। এ ঘটনায় মানিকের স্ত্রী থানায় মামলা করলে কয়েকদিন জেল খাটেন রেশমা। পরে তিনি জেল থেকে বের হয়ে ২০০৭ সালের ১৩ জুলাই সন্ধ্যায় আসাদুলের ভাই-ভাবী ও মানিককে ফাঁসাতে নিজের ছয় বছরের শিশু সন্তান রাকিবকে গলাটিপে হত্যা করেন। এ ঘটনায় শিশুটির বাবা আসাদুজ্জামান আসাদুল বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।

সারাবাংলা/ইআ

জয়পুরহাট টপ নিউজ যাবজ্জীবন কারাদণ্ড শিশু হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর