Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংস্কার উদ্যোগে ৩.৫ বিলিয়ন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক

সারাবাংলা ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৯

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বাংলাদেশকে ৩৫০ কোটি মার্কিন ডলার সহজ শর্তে ঋণ দেবে বিশ্বব্যাংক। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এ কথা বলেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে দুজনের মধ্যে এ সাক্ষাৎ হয়।

অধ্যাপক ইউনূসের দীর্ঘ দিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, কমপক্ষে ২০০ কোটি ডলার হবে নতুন ঋণ। এ ছাড়া আরও ১৫০ কোটি ডলার বিদ্যমান বিভিন্ন কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে।

ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহণ খাতের সংস্কারে সহায়তা দিতে বিশ্বব্যাংক এই ঋণ দেবে বলে জানান অজয় বাঙ্গা।

সাক্ষাতে অধ্যাপক ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া ব্যাপকভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন। তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানান। বলেন, ‘দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ।’

দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কীভাবে ভারত ও বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে, তা নিয়ে আলোচনা করেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

দুজনের মধ্যে সাক্ষাতে জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান উপস্থিত ছিলেন। বাসস।

সারাবাংলা/টিআর

জাতিসংঘ ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের ঋণ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট সাধারণ অধিবেশন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর