Friday 05 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডোবায় মিলল কারাগার থেকে লুট হওয়া গোলাবারুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৫

নরসিংদী: নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া ৫৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। সদর উপজেলার চিনিশপুরে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে সেনা ক্যাম্পে পুলিশের কাছে উদ্ধার হওয়া গোলাবারুদ হস্তান্তর করে সেনাবাহিনী।

নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) ছামিউল হকের কাছে এসব গোলাবারুদ হস্তান্তর করেন নরসিংদী ক্যাম্পের দায়িত্বে নিয়োজিত (২৮ ইস্ট বেঙ্গল) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী সদর উপজেলাধীন ঘোড়াদিয়া, চিনিশপুর গ্রামে পরিত্যাক্ত ডোবা এলাকায় কিছু অ্যামুনিশন থাকার খবর পাওয়া যায়। পরে ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদের নেতৃত্বে ২৮ ইস্ট বেংগলের একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়।

সেনাবাহিনী জানায়, প্রায় ৩০-৪০ মিনিট অভিযান চালিয়ে তল্লাশি দল ডোবার ভেতরে লুকিয়ে রাখা একটি ভাঙা অ্যামুনিশন বক্সসহ মোট ৫৮২ রাউন্ড ৭.৬২০৩৯ মি.মি. বল অ্যামুনিশন উদ্ধার করতে সক্ষম হয়। নরসিংদী জেলা কারাগার থেকে এসব অ্যামুনিশন লুট হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

এ সময় লেফটেন্যান্ট কর্নেল হুমায়ুন, ক্যাপ্টেন আব্দুল্লাহিল তাহমিদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

গোলাবারুদ উদ্ধার নরসিংদী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর