Saturday 06 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিআইবির মহাপরিচালক হলেন ফারুক ওয়াসিফ

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১৩

ঢাকা: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক ও লেখক ফারুক ওয়াসিফ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮-এর ধারা ৯(২) অনুযায়ী ফারুক ওয়াসিফকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পিআইবির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হলো।

ফারুক ওয়াসিফ আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন। এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ পিআইবি ফারুক ওয়াসিফ মহাপরিচালক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর