Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাত্র ১৮ বছর বয়সে বিয়ে করলেন এন্ড্রিক

স্পোর্টস ডেস্ক
১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:২২

মৌসুম শুরুর আগেই ব্রাজিলের তরুণ সেনসেশন এন্ড্রিককে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। নতুন ক্লাবের পাশাপাশি এবার নতুন জীবনেও প্রবেশ করলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। মাত্র ১৮ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। বান্ধবী গ্যাব্রিলি মিরান্ডিকে বিয়ে করেছেন এই রিয়াল তারকা।

প্রায় এক বছর ধরে মিরান্ডির সাথে প্রেমের সম্পর্ক ছিল এন্ড্রিকের। এই সম্পর্ক চলার মাঝেই হঠাৎ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরান্ডি জানান, তিনি ও এন্ড্রিক বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। নিজেদের বিয়ের কিছু ছবিও সেখানে পোস্ট করেন মিরান্ডি। তাদের বিয়েটা হয়েছে স্পেনেই। ২৩ বছর বয়সী মিরান্ডি পেশায় একজন মডেল।

বিজ্ঞাপন

রিয়ালের হয়ে লা লিগায় এখন পর্যন্ত এন্ড্রিক খেলেছেন ৪টি ম্যাচ। তবে সব মিলিয়ে মাত্র ১০ মিনিটই ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়েছেন তিনি।

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর