Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৬

ঢাকা: রাজধানীর ডেমরা কোনাপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় পারুল বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ডেমরা কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, রোববার ভোরে কোনো একটি যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন ওই নারী। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ঘটনার পর ওই নারীর নাম-ঠিকানা জানা না গেলেও পরবর্তীতে তার স্বজনরা হাসপাতালে গিয়ে মরদেহের পরিচয় শনাক্ত করেন। তার স্বামীর নাম সাহেব আলী। থাকেন যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর