Thursday 04 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ ব্যাংকে ২ ডেপুটি গভর্নর নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩০

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন জাকির হোসেন চৌধুরি ও ড. মো. কবির আহম্মদ। তারা দুজনই বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (৮ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে উপসচিব আফছানা বিলকিসের সই করা এক প্রজ্ঞাপনে তা‌দের নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. জাকির হোসেন চৌধুরি এবং ড. মো. কবির আহাম্মদকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে তাদের যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

জানা গেছে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা ন‌জির‌বিহীন আন্দোলন ক‌রে ডেপুটি গভর্নরসহ সব চুক্তিভিত্তিক কর্মকর্তাদের পদত্যাগে বাধ্য করা হয়।

অন্তর্বর্তী সরকার গঠনের পর সরকারের পরামর্শে পদত্যাগপত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও মো. খুরশীদ আলম। তাদের শূন্য পদে নতুন দুজনকে নিয়োগ দেওয়া হয়েছে। আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে তারা নিয়োগ পেয়েছেন।

একই সময়ে পদত্যাগ করেন উপদেষ্টা আবু ফরাহ মো. নাসের ও আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মাসুদ বিশ্বাস। তাদের পদ এখনো শূন্য।

সারাবাংলা/জিএস/পিটিএম

টপ নিউজ ডেপুটি গর্ভনর নিয়োগ বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর