Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাকের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫২

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সুমন দেবনাথ (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের উপজেলার ষাটপাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন দেবনাথ ঝালকাঠি সদর উপজেলার পূর্ব চাঁদকাঠি এলাকার মৃত জিতেন্দ্র দেবনাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন দেবনাথ মোটরসাইকেল চালিয়ে বরিশাল থেকে ঝালকাঠি যাওয়ার সময় সোমবার দিবাগত রাত ১২টার দিকে ষাটপাকিয়া এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা খাম্বাভর্তি একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর