Saturday 06 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৭

ঢাকা: রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাত (২০) এক যুবক নিহত হয়েছে। সে সিএনজিচালক ছিল বলে জানা গেছে।

সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ বারইখালী ডেন্টাল রোডে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো সুমন বলেন, রাতে ডেন্টাল রোডে সিএনজি চালককে ধরে চারজন ছিনতাইকারী ধস্তধস্তি করছিল। একপর্যায়ে এক যুবক সিএনজি চালকের বুকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে দৌঁড়ে গেলে চারজনই পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে সে মারা যায়।

তিনি আরো জানান, ডেন্টাল রোডে একটি গ্যারেজে কাজ করেন। রাতে গ্যারেজে কাজে করছিলেন। এসময় চিৎকারের আওয়াজ শুনে রাস্তায় বের হয়ে দেখি এক সিএনজিচালক ছিনতাইকারীর কবলে পরেছে। ধারণা করা হচ্ছে, সিএনজি ছিনতাই করতে তারা এসেছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাজারীবাগ থেকে ওই যুবককে পথচারীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

ছিনতাইকারী যুবক নিহত হাজারীবাগ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর