Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এমন কোনো কাজ করা যাবে না, যা জনগণের আস্থা নষ্ট করে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ আগস্ট ২০২৪ ১৯:৩৩

ঢাকা: দলের নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি গত সতের বছর ধরে শত জুলুম ও নির্যাতন সহ্য করে যেভাবে জনগণের আস্থা ধরে রেখেছে, তার ধারবাহিকতা রাখতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যা জনগণের আস্থা নষ্ট করে।

ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে শুক্রবার (৩০ আগস্ট) রাজশাহী বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে জনগণের আস্থা অর্জন ও সেটা অক্ষুণ্ণ রাখতে তৃণমুল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে, আগামী নির্বাচন হবে একটি কঠিন পরীক্ষার নির্বাচন। সেই সঙ্গে এটাও মনে রাখতে হবে, নির্বাচনের ফলাফলের জন্য বিএনপি সব সময় জনসমর্থনের পর নির্ভরশীল।’

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ