Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান এফ রহমান ও তার ছেলের ব্যাংক হিসাব স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ আগস্ট ২০২৪ ২২:৫৫

ঢাকা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (জব্দ) করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বাংলাদেশ ব্যাংকের এই আর্থিক গোয়েন্দা সংস্থার এ সিদ্ধান্তের ফলে সালমান এফ রহমান ও তার ছেলের ব্যাংক হিসাব মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো লেনদেন হবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ আগস্ট) বিএফআইইউ দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি পাঠিয়েছে।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বরাবর পাঠানো চিঠিতে বিএফআইইউ জানিয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

সালমান ফজলুল রহমান এবং তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে চিঠিতে। সেখানে বলা হয়েছে, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবসংশ্লিষ্ট তথ্য বা দলিল (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি) চিঠি দেওয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে হবে।

সারাবাংলা/জিএস/টিআর

টপ নিউজ বিএফআইইউ ব্যাংক হিসাব জব্দ শায়ান এফ রহমান সালমান এফ রহমান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর