Saturday 03 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবকে বরখাস্ত করে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৪ ১৫:৫৩

ঢাকা: হত্যা মামলার আসামি হওয়ার কারণে ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে বরখাস্ত করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। সাকিব বর্তমানে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলছেন।

শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রাফিনুর রহমানের পক্ষে ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠিয়েছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চেয়ারম্যান ফারুক আহমেদ, বিসিবির পরিচালক, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী, বিসিবির টিম সিলেক্টরস (পুরুষ) এবং ক্রিকেট অপারেশন কমিটির সদস্যদের বরাবরে এই নোটিশ পাঠানো হয়েছে।

আইনজীবী সজীব মাহমুদ আলম বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ফৌজদারি মামলা রেকর্ড হয়েছে। তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে বরখাস্ত করা প্রয়োজন।

নোটিশে বলা হয়েছে, অপরাধের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশের অখণ্ডতা এবং ক্রিকেটের স্বার্থে মামলার তদন্ত চলাকালে সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে অবিলম্বে বরখাস্ত করতে হবে।

গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গত ২২ আগস্ট রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের হয়েছে। সেই মামলায় সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহয্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় গত ৭ আগস্ট মারা যান।

সারাবাংলা/কেআইএফ/ইআ

আইনি নোটিশ টপ নিউজ সাকিব আল হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর