Friday 05 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জার্মানিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ আগস্ট ২০২৪ ১১:২৬

জার্মানির জোলিঙ্গেন শহরে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এতে মারাত্বকভাবে আহত হয়েছেন আরো চারজন।

শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে পশ্চিমাঞ্চলের শহরটিতে এই হামলার ঘটনা ঘটে।

জার্মানির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উৎসবে উপস্থিত লোকজনের ওপর এক হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

জোলিঙ্গেনের নিকটবর্তী ডাসেলডর্ফ পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। শুক্রবার শুরু হয়ে আগামী রোববার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। সেখানেই হামলাটি চালানো হয়। পুলিশ সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

তিনি আরো জানান, হামলাকারীকে আটকের জন্য পুলিশ ‘বিস্তৃত এলাকা’ ঘিরে রেখেছে।

সারাবাংলা/ইআ

ছুরিকাঘাতে নিহত জার্মানি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর