Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ইসরাইলি হামলায় ফাতাহ কমান্ডার নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ আগস্ট ২০২৪ ১০:০৭

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিডনে ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীরের শাসক গোষ্ঠী ফাতাহ’র সামরিক শাখার একজন কমান্ডার নিহত হয়েছেন। তার নাম খলিল আল-মাকদাহ। তিনি হিজবুল্লাহর সঙ্গে কাজ করতেন।

বুধবার (২১ আগস্ট) ফিলিস্তিনি গ্রুপ ফাতাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় তাদের একজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন।

ফাতাহের সশস্ত্র শাখা আল-আকসা শহীদ ব্রিগেডস বলেছে, খলিল আল-মাকদাহ উপকূলীয় শহর সিডনে ‘ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধের সমর্থনে তার দায়িত্ব পালন করার সময়’ নিহত হয়েছেন।

লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সিডনের ভিলাস এলাকায় একটি ইসরাইলি ড্রোন তার গাড়িতে আঘাত করলে আল-মাকদাহ নিহত হন।

ইসরাইলি সেনাবাহিনী সিডনে বিমান হামলা চালিয়ে আল-মাকদাহকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। এক সামরিক বিবৃতিতে দাবি করা হয়েছে, আল-মাকদাহ এবং তার ভাই মুনির ইসরাইলের বিরুদ্ধে হামলা চালানোর জন্য কয়েক বছর ধরে হিজবুল্লাহ এবং ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পের সঙ্গে কাজ করছিলেন।

সারাবাংলা/ইআ

ইসরাইলি হামলা কমান্ডার নিহত টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর