Thursday 01 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র আন্দোলনে হামলা, যুবলীগ নেতাসহ ৩০৩ জনের বিরুদ্ধে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৪ ১৬:১১

জামালপুর: জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহম্মেদসহ ৩০৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) রাতে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিঠু মিয়া বাদী হয়ে মামলাটি করেন বলে জানিয়েছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির।

যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান ছাড়াও মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন— সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের দফতর সম্পাদক শাহারিয়ার ইসলাম রাফি ও ছাত্রলীগ কর্মী নাফিজুর রহমান তুষার।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ আগস্ট বিকেলে জামালপুর পৌরসভার হাইস্কুল মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে বকুলতলা এলাকায় যাওয়ার সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে হামলা চালায়। জীবন বাঁচাতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে চলে যায়। আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সদর থানার ওসি মুহাম্মদ কবির বলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৩০৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান শুরু হয়েছে।

সারাবাংলা/টিআর

আন্দোলনে হামলা ছাত্র আন্দোলন জামালপুর যুবলীগ নেতা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর