Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাইকোর্টের ৫০ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ আগস্ট ২০২৪ ১৯:৫৩

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী রোববার (১৮ আগস্ট) থেকে হাইকোর্ট বিভাগে এই ৫০টি বেঞ্চে বিচারকার্য পরিচালিত হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নির্দেশিত বেঞ্চ গঠন সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

যেখানে বলা হয়েছে— আগামী ১৮ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ গঠন করা হলো।

প্রধান বিচারপতির নির্দেশনায় আরও বলা হয়েছে— আগামী ১ ফেব্রুয়ারি তারিখের পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বা কার্যধারা অত্র বেঞ্চেই শুনানি ও নিষ্পত্তি হবে। আজ গঠিত ৫০টি বেঞ্চের মধ্যে ২৪টি দ্বৈত বেঞ্চ ও ২৬টি একক বেঞ্চ রয়েছে।

সারাবাংলা/কেআইএফ/একে

টপ নিউজ বেঞ্চ গঠন হাইকোর্ট

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর