Saturday 06 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে গুলিতে বাংলাদেশি ‘নিহত’, লাশ নিয়ে গেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৪ ১৮:০৫

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মো. আব্দুল্লাহ নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে দাবি করেছেন স্বজনরা। তার লাশটি নাকি বিএসএফ নিয়ে গেছে। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এখনো বিষয়টি নিশ্চিত করেনি।

আব্দুল্লাহ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

রোববার (১১ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল্লাহ। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত হতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

ইউপি সদস্য আব্দুল আলীম জানান, রোববার রাতে আব্দুল্লাহসহ কয়েকজন বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনা স্থলে মারা যান আব্দুল্লাহ। তবে অক্ষত অবস্থায় তার সহযোগীরা দেশে ফিরে এসেছেন।

সীমান্ত সূত্রগুলো জানায়, বিএসএফ সদস্যরা আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে। সে গরু চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত ছিল। গরু আনতেই আব্দুল্লাহ ভারতে যান বলে দাবি সূত্রগুলোর।

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে দায়িত্বপ্রাপ্ত ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান বলেন, সীমান্ত এলাকায় বিএসএফ’র গুলিতে একজন বাংলাদেশি মারা গেছেন বলে তথ্য পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে বিএসএফ এখনো চিঠির উত্তর দেয়নি।

সারাবাংলা/পিটিএম

যুবক নিহত লাশ সীমান্ত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর