Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জে আহত সেনা সদস্যদের দেখতে যশোরে সেনাপ্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ২৩:১২

ঢাকা: গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে বিক্ষোভকারীদের হামলায় আহত অফিসার, জেসিও এবং অন্যান্য সেনাসদস্যদের দেখতে গিয়েছিলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১২ আগস্ট) আহতদের দেখতে যশোর সিএমএইচে যান তিনি।

একই দিন তিনি খুলনায় অবস্থিত সেনাবাহিনী ক্যাম্পে মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সেনাসদস্যদের সঙ্গ মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

এ সময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার খুলনা, স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

টপ নিউজ যশোর সেনাপ্রধান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর