Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগ করলেন চবি’র দুই উপ-উপাচার্য

চবি করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৬:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য (প্রোভিসি) পদত্যাগ করেছেন। তারা হলেন- শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অধ্যাপক বেণু কুমার দে এবং প্রশাসনিক দায়িত্ব পালন করে আসা অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী।

সোমবার (১২ আগষ্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমেদের কাছে উভয়ে পদত্যাগপত্র জমা দেন।

জানতে চাইলে চবি’র ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমেদ সারাবাংলাকে বলেন, ‘দুই উপ-উপাচার্য কিছুক্ষণ আগে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মধ্য দিয়ে উনারা দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক বেণু কুমার দে ২০২১ সালের ৬ মে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী চলতি বছরের ৬ মার্চ উপ-উপাচার্য হিসেবে পরবর্তী চার বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।

এর আগে, রোববার (১১ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আচার্যের কাছে আবেদনপত্র পাঠান। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডিসহ, সব হলের প্রভোস্ট পদত্যাগ করেন।

সারাবাংলা/এমআর/ইআ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর