Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্মৃতিসৌধে ও শহীদ মিনারে প্রধান বিচারপতির শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৪ ১৪:১৯

ঢাকা: নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

সোমবার (১২ আগস্ট) সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান এ শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এরপর সাভার থেকে ফিরে প্রধান বিচারপতি সকাল ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

একইসঙ্গে জাতীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

এ সময় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম, হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা টপ নিউজ প্রধান বিচারপতি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর