Saturday 06 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৪ ১১:৪৪

ঢাকা: গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক চলছে। মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১১টায় এ বৈঠক শুরু হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত আছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় ও বেগম সেলিমা রহমান।

বিজ্ঞাপন

লন্ডন থেকে অনলাইনে যোগ দিয়েছেন তারেক রহমান এবং দেশের বাইরে থেকে অনলাইনে যোগ দিয়েছেন ড. মঈন খান।

দীর্ঘদিন পর গুলশানে কার্যালয়ে সশরীরের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। উদ্ভুত পরিস্থির কারণে দীর্ঘ দিন অনলাইনে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ বিএনপির স্থায়ী কমিটি বৈঠক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর