Saturday 01 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ফের স্কুলে হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট ২০২৪ ১০:৫১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার শেখ রাদওয়ান পাড়ায় একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত ১৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। হামলার শিকার ওই স্কুলটিতে ফিলিস্তিনি শরণার্থী পরিবারগুলো আশ্রয় নিয়েছিল।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্য গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল একটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন বলে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে।

বিজ্ঞাপন

শনিবার ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের শেখ রাদওয়ান পাড়ায় অবস্থিত হামামা স্কুলে হামলায় আরও অনেকে আহত হয়েছেন।

ইসরাইলি সেনাবাহিনী এই হামলার কথা স্বীকার করে জানায়, ওই স্কুল প্রাঙ্গণে থাকা হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে।

তাদের অভিযোগ, ওই স্কুলে হামাসের মিলিশিয়ারা অস্ত্র তৈরি করতো এবং সেটি হামাসের ‘সন্ত্রাসীদের’ লুকানোর জায়গা হিসেবে ব্যবহার হতো।

এর আগে, বৃহস্পতিবার (১ আগস্ট) গাজার শুজাইয়া এলাকার একটি স্কুলে হামলা চালায় ইসরাইল। হামলার শিকার স্কুলটিতে অন্তত ১৫ আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরণার্থী নিহত হন।

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: গাজায় স্কুলে ইসরাইলি হামলা, ১৫ ফিলিস্তিনি শরণার্থীর প্রাণহানি

সারাবাংলা/ইআ

অবরুদ্ধ গাজা ইসরাইলি হামলা টপ নিউজ স্কুলে হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর