Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ীতে ককশিটের ভেতরে মিলল লাশ

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৪ ২০:৫১

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে একটি ককশিটের ভেতর থেকে নুরুন্নবী (৩৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) বেলা ১২টার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কে সবজির আড়তের পাশে ওভারব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াসিম বিল্লাহ বলেন, খবর পেয়ে ডেমরা সড়কে অবস্থিত সবজি আড়তের পাশে ওভার ব্রিজের নিচে একটি ককশিটের ভেতর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়। পরে ময়নতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, নিহতের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায়। বর্তমানে শনিআখড়া এলাকায় থাকতেন। শরীরের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ গুম করতে ককশিটের ভেতরে ঢুকিয়ে এখানে ফেলে রেখে যায়। ঘটনাটির তদন্ত করা হচ্ছে।

সারাবাংলা/এসএসআর/এনইউ

টপ নিউজ যাত্রাবাড়ী লাশ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর