Friday 05 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জঙ্গিদের গণভবন ও এয়ারপোর্টে হামলার পরিকল্পনা ছিল’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৪ ১৮:৩১

ঢাকা: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, কোটা আন্দোলনের নামে জঙ্গিদের গণভবন ও এয়ারপোর্টে হামলার পরিকল্পনা ছিল। কীভাবে তারা পরিকল্পনা করে জঙ্গি আক্রমণ করেছে ওভার অল এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। আমরা সবগুলো বিষয় অ্যাসেস করছি।

মঙ্গলবার (৩০ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাত মন্ত্রী, চার সচিব ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের এক পর্যায়ে বাইরে এসে অপেক্ষমাণ সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, ‘তারা টেলিভিশন কেন অ্যাটাক করতে গেছে? মেট্রোরেলের সঙ্গে কী সম্পর্ক কোটার? তারা কেন পুড়িয়েছে? তারা পুলিশ স্টেশন অ্যাটাক করেছে। এর সঙ্গেই বা তাদের সম্পর্ক কী? তাদের এয়ারপোর্ট অ্যাটাকের প্ল্যান ছিল। এই জিনিসগুলো অ্যাসেস করা হয়েছে। তাদের শক্তি কতটুকু ছিল বা আছে সেগুলো অ্যাসেস করা হচ্ছে। আলোচনা শেষে এসব বিষয় নিয়ে সিদ্ধান্ত আসবে।’

এর আগে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, কারফিউ, জামাত শিবির নিষিদ্ধ, চলমান বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসে সাত মন্ত্রী, চার সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা।

বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, আলোচনায় যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

এ ছাড়া বৈঠকে পররাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও জননিরাপত্তা বিভাগের দুই সচিবও যোগ দিয়েছেন। এর বাইরে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং র‌্যাব, বিজিবি ও আনসার প্রধানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আলোচনা সভায় উপস্থিত আছেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

এয়ারপোর্ট গণভবন জঙ্গি টপ নিউজ মোহাম্মদ এ আরাফাত হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর