Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুলাই ২০২৪ ১৪:১০

রাজশাহী: রাজশাহী মহানগরীতে দুই পক্ষের সংঘর্ষ চলাকালীন ছুরিকাঘাতে নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকার খোরশেদের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সাব্বির আহমেদ (২২)। তিনি ছোট বনগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে। সাব্বির নিহতের ঘটনায় বাবা হায়দার আলী বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, মাদক বিক্রির টাকা নিয়ে টাকা নিয়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়।

তিনি আরও জানান, সংঘর্ষের ঘটনায় রাতেই নিহতের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এই মামলায় এখন পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানান ওসি।

সারাবাংলা/ইআ

ছুরিকাঘাত রাজশাহী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর