Saturday 06 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রকাশ্যে গুলি ছোড়া যুবককে আইনের আওতায় আনা হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ২২:১৪

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়া যুবককে খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এস এম মেহেদী হাসান। তিনি বলেন, কেউই আইনের উর্ধ্বে নয়। অস্ত্র হাতে যাদের দেখা গেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের পাশে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গত সোমবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একজনকে প্রকাশ্যে অস্ত্রসহ গুলি করতে দেখা গেছে। তাকে শনাক্ত করা গেছে কি-না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের বিভিন্ন ইউনিট তাকে খুঁজে বের করবে।’

তিনি আরও বলেন, ‘কেউ যাতে ফৌজদারি অপরাধে যুক্ত না হয় সেজন্যই আমরা ক্যাম্পাসে এসেছি। পুলিশ উপস্থিত হওয়ার পর কোনো আইনবিরোধী ঘটনা ঘটেনি।’

যুগ্ম-পুলিশ কমিশনার মেহেদী হাসান আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন যেভাবে আমাদের সহযোগিতা চাইবে আমরা সেভাবেই সহযোগিতা করব। সারা ঢাকা শহরে জননিরাপত্তার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেন কোনো ঘটনা না ঘটে সেজন্য পুলিশ কাজ করছে।’

কতক্ষণ ঢাবিতে পুলিশ অবস্থান করবে? জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘যতক্ষণ প্রয়োজন মনে হবে ততক্ষণ অবস্থান করব।’

সারাবাংলা/ইউজে/পিটিএম

আইন টপ নিউজ প্রকাশ্যে গুলি ছোড়া যুবক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর