Friday 05 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৪ ২০:৫৮

ঢাকা: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশজুড়ে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আগামী বৃহস্পতিবারের (১৮ জুলাই) এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা’র চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে ২১ জুলাই থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বোর্ডগুলোকে বিশেষভাবে অনুরোধ করা হলো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সারাবাংলা/জেআর/পিটিএম

১৮ জুলাই এইচএসসি টপ নিউজ পরীক্ষা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর