Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৪ ২৩:৫২

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় অহেদ আলী (২৬) নামে এক আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অহেদ আলী জেলার শিবগঞ্জ পৌর এলাকার বিরহামপুর মর্দানা মহল্লার ফজলুর রহমানের ছেলে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ট্রাক-মোটরসাইকলটি পুলিশের হেফাজতে রয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।

সারাবাংলা/পিটিএম

ট্রাক ধাক্কা মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর