Friday 05 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বিল থেকে পৌর কাউন্সিলরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৪ ১৩:৪৫

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বিল থেকে মিজানুর রহমান মিতু (৪৭) নামে এক পৌরসভা কাউন্সিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার পাটিচরা ইউনিয়নের ছালিগ্রাম বুড়িদহ বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত মিজানুর রহমান মিতু উপজেলার ছোট চাঁদপুর গ্রামের আফসার কেরানির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে পৌর কাউন্সিলের মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে কিছু ধারণা করতে পারেনি পুলিশ।

সারাবাংলা/একে

টপ নিউজ নওগাঁ পৌর কাউন্সিলর মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর