Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাপের কামড়ে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৪ ২০:২৯

নওগাঁ: পত্নীতলা থানার উত্তরামপুর গ্রামে বাড়ির উঠানে খেলার সময় সাপের কামড়ে মরিয়ম নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে৷

শুক্রবার (১২ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু মরিয়ম উপজেলার উত্তরামপুর গ্রামের বাবুলের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোজাফফর হোসেন। তিনি বলেন, ‘নিহত শিশু মরিয়ম বাড়ির উঠানে খেলার সময় গোখরা সাপ এসে কামড় দেয়। এরপর শিশুর মা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’

সারাবাংলা/এমও

নওগাঁ সাপের কামড়

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর