Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচন নিয়ে ইউপি চেয়ারম্যান খুন

ডিস্টিক্ট্র করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ১৫:৫৩

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ওয়াহেদ আলি দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদ নিয়ে নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত সুমন হালদার টঙ্গীবাড়ী উপজেলার পাচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

রোববার (৭ জূন) দুপুর দেড়টার দিকে পাঁচগাঁও ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

জানা গেছে, রোববার সকাল হতে উপজেলার পাঁচগাঁও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন চলছিল। দুপুর একটার দিকে ওই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আমির হোসেন দেওয়ান ৯ ভোট পেয়ে বিজয়ী হোন। পরাজিত প্রার্থী মিলনুর রহমান হালদার পান মাত্র দুই ভোট।

পরাজিত প্রার্থী মিলন হালদারের সমর্থক নুর মোহাম্মদ হালদার নির্বাচনে পরাজয়ের জন্য ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে দায়ী করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় সুমন হালদার গালি দিতে নিষেধ করায় নূর মোহাম্মদ হালদার তাকে বুকের মধ্যে গুলি করে। পরে তাকে উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় নূর মোহাম্মদ ও তার ভাই ভোলা হালদার দৌঁড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার সহযোগী ম্যানেজিং কমিটির পরাজিত সভাপতি প্রার্থী মিজানুর রহমান হালদার, সওদাগর হালদার, কাউসার হালদার, নূর হোসেন হালদারসহ কয়েকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

ঘটনার প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান মোল্লা বলেন, ‘ম্যানেজিং কমিটির সভাপতি পদে ফলাফল ঘোষণার পর ওই ফলাফলে আমির হোসেন দেওয়ান বিপুল ভোটে জয়লাভ করে। এতে পরাজিত প্রার্থী মিলন চেয়ারম্যানের সমর্থক নূর মোহাম্মদ হালদার এই পরাজয়ের জন্য ইউপি চেয়ারম্যান সুমন হালদারকে দায়ী করেন এবং তাকে লক্ষ্য করে গুলি করলে সে গুরুতর আহত হয়। গুলি করে নূর মোহাম্মদ ও তার ভাই ভোলা হালদার পালিয়ে যান।’

বিজ্ঞাপন

টঙ্গীবাড়ী থানা ওসি মোল্লা সোয়েব আলী বলেন, ‘স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর লোকজন নির্বাচনি ফলাফল ঘোষণার পরপরই ইউপি চেয়ারম্যানকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ। মূল অপরাধীদের গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চলছে।’

সারাবাংলা/এমও

ইউপি চেয়ারম্যান খুন টপ নিউজ মুন্সীগঞ্জ স্কুল ম্যানেজিং কমিটি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর