Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোটা সংস্কারের দাবিতে ফের খুবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৪ ২২:২১

খুলনা: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে দ্বিতীয় দিনের মতো খুলনার জিরো পয়েন্টে মহাসড়ক অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে অবস্থান কর্মসূচি শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর জিরো পয়েন্টে খুলনা-ঢাকা, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। এতে সড়কের চার পাশে প্রায় আড়াই ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আন্দোলনরত বাংলা বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, ‘মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় ভালো করেও চাকরি পাবে না, আর কোটাধারীরা সহজেই চাকরি পাবে এটা মানা যায় না। আমরা এ বৈষম্যমূলক কোটা প্রথা মানি না। কোটার কারণে মেধাবীরা তাদের সঠিক মূল্যায়ন পাচ্ছে না।’

ইংরেজি বিভাগের খালিদ বলেন, ‘আমরা আমাদের সঠিক যৌক্তিক দাবি তুলে ধরেছি। খুব দ্রুত এ কোটা পদ্ধতি বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখতে হবে।’

সারাবাংলা/এমও

কোটা সংস্কার খুবি শিক্ষার্থী সড়ক অবরোধ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর