Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে মাদরাসা ছাত্র নিহত

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৪ ০০:০৪

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীতে ট্রেনে কাটা পড়ে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

বুধবার (৩ জুলাই) দুপুরে নগরীর উত্তর পাহাড়তলীর ইস্পাহানি রেলগেইট এলাকায় মাদরাসার পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. লাবিবের (১৪) বাসা নগরীর সরাইপাড়া এলাকায়। সে পাহাড়তলী নেছারিয়া কামিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র।

চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শহীদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিক তদন্তে জেনেছি, দুপুর ২টার দিকে মাদরাসার পাশে রেললাইন পার হওয়ার সময় ঢাকা ছেড়ে আসা চট্টগ্রাম রেলস্টেশন অভিমুখী মহানগর প্রভাতী ট্রেনে কাটা পড়ে লাবিব। গুরুতর আহত অবস্থায় তাকে মাদরাসার লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে ওসি জানান।

সারাবাংলা/আরডি/পিটিএম

ট্রেনে কাটা নিহত মাদরাসা ছাত্র

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর