Thursday 04 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবরুদ্ধ শাহবাগ— হাইকোর্টের কোটা পুনর্বহালে আদেশ বাতিলের দাবি

ঢাবি করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৪ ১৬:২৬

ঢাবি: হাইকোর্ট প্রদত্ত কোটা পুনর্বহাল সংক্রান্ত আদেশ বাতিল করে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে করে বন্ধ রয়েছে আশেপাশের রাস্তায় যানচলাচল।

মঙ্গলবার (২ জুলাই) পৌনে চারটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়—কয়েক হাজার শিক্ষার্থী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিদ্যমান কোটা প্রথার বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।

এর আগে, বেলা আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে নীলক্ষেত হয়ে সায়েন্সল্যাব ঘুরে শাহবাগ এসে শেষ হয়।

সারাবাংলা/আরআইআর/এনইউ

টপ নিউজ