Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য সম্পর্ক বাড়াতে কাজ করছে মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ১৯:০৫

ঢাকা: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক কূটনীতিতে জোর দিয়েছেন। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। রফতানি বাজার বহুমুখী করতে কমার্সিয়্যাল কাউন্সিলরদের বিশেষকরে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে সক্ষমতা বাড়াতে হবে।

রোববার (১ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

মন্ত্রণালয়ের প্রকল্প বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে টিটু বলেন, আমাদের ট্রেড নিগোশিয়েসনে সক্ষমতা বাড়াতে ইউএনডিপি, অস্ট্রেলিয়া, জাপান সহযোগিতা করতে আগ্রহী। এছাড়া ট্যারিফ কমিশনকে আরও সক্ষম করে গড়ে তুলতে বিশ্বব্যাংক আগ্রহ জানিয়েছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন নতুন অর্থবছরের প্রথম দিনে বাণিজ্য প্রতিমন্ত্রী যে ভিশন দিয়েছেন তা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এসময় মন্ত্রণালয়ের পরিকল্পনা সেলের যুগ্মসচিব শায়লা ইয়াসমিন, টিসিবি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপ-সচিব ফিরোজ আল মামুনসহ মন্ত্রণালয়াধীন দফতর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সারাবাংলা/জেআর/এনইউ

টপ নিউজ