Friday 31 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে তরুণী ধর্ষণ : গ্রেফতার ৪ জন রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ১৮:২৭

চট্টগ্রাম ব্যুরো : সিলেট থেকে চট্টগ্রামমুখী চলন্ত ট্রেনে তরুণীকে ধর্ষণের মামলায় গ্রেফতার চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে রেল পুলিশ।

রেলওয়ে পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে সোমবার (১ জুলাই) দুপুরে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুন এ আদেশ দিয়েছেন।

গ্রেফতার চারজন হলেন, মো. জামাল (২৭), মো. শরীফ (২৮), মো. রাশেদ (২৭) ও আব্দুর রউফ রাসেল (২৮)। চারজনই ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের কর্মচারি।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে দুইদিন মঞ্জুর করেছেন। তাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ঘটনার শিকার বিশ বছর বয়সী তরুণীর বাড়ি বান্দরবান জেলায়। তিনি আত্মীয়ের সঙ্গে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় থাকেন বলে জানা গেছে।

রেল পুলিশ জানায়, ভৈরব স্টেশন থেকে গত ২৬ জুন রাত সাড়ে দশটার দিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনে উঠেন ওই তরুণী। ট্রেনে তিনি খাবার ও আসবাব রাখার জন্য সংরক্ষিত বগিতে অবস্থান করছিলেন। ভোর সাড়ে চারটার দিকে তিনি ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করে থানায় মামলা করেন।

অভিযোগ পাবার পরেই ২৭ জুন তরুণীর দেখানোমতে তিনজনকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে গ্রেফতার করা হয়। পরদিন আরও একজনকে নোয়াখালীর বেগমগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। চারজনকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

এ ঘটনার পর দায়িত্বে অবহেলার অভিযোগে ওই ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়। এছাড়া ট্রেনে এস এ করপোরেশনের খাবার সরবরাহ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনইউ

গ্রেফতার চারজন টপ নিউজ ট্রেন তরুণী ধর্ষণ রিমান্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর