Friday 05 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী কারাগারের কারারক্ষীসহ ৭৭ জন বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জুলাই ২০২৪ ২০:১৫

নরসিংদী: কোটা সংস্কার আন্দোলনের মধ্যে নরসিংদী জেলা কারাগারে হামলা, অগ্নিসংযোগ, অস্ত্র লুট এবং বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় ৬৬ জন কারারক্ষী এবং অন্যান্য পদের ১০ জনসহ মোট ৭৭ জনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে দায়িত্বে অবহেলার দায়ে জেল সুপার আবুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকেও বরখাস্ত করা হয়। পাশাপাশি সবার বিরুদ্ধে বিভাগীয় মামলাও দায়ের করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) দুপুরে নরসিংদীর জেল সুপার শামীম ইকবাল বিষয়টি গণমাধ্যমকে জানান।

এর আগে, গত ১৯ জুলাই কোটা আন্দোলনে ভর করে নরসিংদী জেলা কারাগারে হামলা-ভাংচূর, অগ্নিকান্ড ঘটিয়ে নয় জঙ্গিসহ ৮২৬ আসামির সবাইকেই ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

পাশাপাশি ৮৫টি আগ্নেয়াস্ত্র-গুলি, খাদ্যদ্রব্যের পাশাপাশি লুট করা হয় জেলখানার সব ধরণের অসবাপত্রসহ যাবতীয় মালামাল। ঘটনার পর তদন্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, কারা কর্তৃপক্ষ এবং নরসিংদী জেলা প্রশাসন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে। এরই প্রেক্ষিতে গত ২৯ জুলাই কারা কর্তৃপক্ষ তৎকালীন দায়িত্বরতদের বরখাস্তের পাশাপাশি মামলার সিদ্ধান্ত নেয়।

সারাবাংলা/এনইউ

কারাগার টপ নিউজ নরসিংদী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর