Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে কলোনিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫১

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকায় একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার মৌচাকের আমবাগান এলাকার সুলতানের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের কয়েকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুন দেখার সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন দিলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, সোমবার সন্ধ্যার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে।

এসময় কোনাবাড়ী মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুটিসহ চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/এনইউ

অগ্নিকাণ্ড গাজীপুর টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর