Friday 02 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়ামাল হবে নতুন প্রজন্মের সেরা ফুটবলার: রোনালদো

স্পোর্টস ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৩৮

মাত্র ১৬ বছর বয়সেই বার্সেলোনা ও স্পেনের জার্সি গায়ে সাফল্য পেয়ে হইচই ফেলে দিয়েছেন তিনি। লামিন ইয়ামালের মাঝে এখনই অনেকে খুঁজে পাচ্ছে লিওনেল মেসির ছায়া। কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো বলছেন, ইয়ামালই হবেন নতুন যুগের সেরা ফুটবলার।

স্পেনের জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করে এবারের ইউরো জয়ের স্বাদ পেয়েছেন ইয়ামাল। ইউরোর ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এই টুর্নামেন্টে ইয়ামাল জিতেছেন সেরা তরুণ ফুটবলারের খেতাবও। বার্সার হয়েও লা লিগায় দারুণ ফর্মে আছেন এই ১৭ বছর বয়সী তরুণ।

বিজ্ঞাপন

৫ বারের ব্যালন ডি অর জয়ী রোনালদো এক ইউটিউব চানেলে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, এই প্রজন্মের ফুটবলারদের মাঝে ইয়ামালকেই তার সেরা মনে হচ্ছে, ‘তার প্রতিভার কমতি নেই। আমি ইয়ামালের মাঝে অনেক প্রতিভাই দেখছি। এখন দেখার বিষয় সে তার ক্যারিয়ারে কীভাবে এগিয়ে যায়। আমার মনে হয় সে দুর্দান্ত কিছুই করবে। সে হয়তো এই প্রজন্মের সেরা ফুটবলার হয়ে উঠবে।’

ইয়ামাল বড় কোন ইনজুরি ছাড়াই নিজের ক্যারিয়ারে এগিয়ে যাবে বলে প্রত্যাশা রোনালদোর, ‘সে এখনো অনেক তরুণ। ভাগ্যকে তার সহায় হতে হবে। আশা করছি সে বড় ইনজুরিতে পড়বে না। সে সবদিকেই খুব ভালো অবস্থায় আছে। বিশেষ করে স্পেনের বর্তমান দলটা দুর্দান্ত।’

সারাবাংলা/এফএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর