Thursday 04 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে অস্ত্র-মাদকসহ গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৫

ঢাকা: সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পাবনার ঈশ্বরদী উপজেলা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৬ সেপ্টেম্ব) সকালে র‍্যাব-১২ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তমাল।

র‍্যাব জানায়, গ্রেফতারের সময় তমালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ১০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারও জব্দ করা হয়।

তমাল ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ২০১৭ সালের নভেম্বরে সাংবাদিক মারধরের ঘটনায় কারাগারে যাওয়ার পর ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার’ অভিযোগে তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি তিনি।

সারাবাংলা/ইউজে/এনইউ

টপ নিউজ