Sunday 02 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইজিপির সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ আগস্ট ২০২৪ ১৯:২৭

ঢাকা: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামের সঙ্গে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন সিনিয়র এফএসএন ইনভেস্টিগেটর নাবিল মাহমুদ অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাচে, এফবিআই এর রবার্ট ক্যামেরুন, সিকিউরিটি ইনভেস্টিগেটর মো. আমিনুল ইসলাম, ল’ এনফোর্সমেন্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাটাচে, আইসিআইটিএপি এর মাইকেল হিনটজ এবং ডিপার্টমেন্ট অব জাস্টিস, আইসিআইটিএপি এর প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্পেশালিস্ট তানিক মুনির। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে ক্রমবর্ধমান অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার ক্রাইম, মানি লন্ডারিং, ট্রান্সন্যাশনাল ক্রাইম, মানবপাচার, মানবাধিকার, ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে আইজিপি প্রত্যাশা করেন। প্রতিনিধিদল বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান।

সারাবাংলা/ইউজে/একে

আইজিপি মার্কিন দূতাবাস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর