Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৮:৪০

ঢাকা: চলমান অরাজকতা, অগ্নিসংযোগ ও ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধের মাধ্যমে দেশের স্থিতিশীলতা রক্ষায় সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থান গ্রহণের বিষয়ে বাহিনী প্রধানরা সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে নৌ ও বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে পুলিশের নবনিযুক্ত আইজিপি, র‍্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সাক্ষাতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনাবাহিনীর সহায়তায় দেশের সব থানার কার্যক্রম শুরু করার বিষয়ে আলোচনা হয়। এ ব্যাপারে সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/এনইউ

আইএসপিআর টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর