লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২
৬ আগস্ট ২০২৪ ১০:৫৬
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৫ আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাইস আল জাবাল শহরের কাছে শত্রুপক্ষের হামলায় দুইজন নিহত হয়েছেন। তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরাইল।
ইসরাইলি সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত মাইস আল জাবাল শহরটি ইসরাইলি বোমা হামলার মূল কেন্দ্রবিন্দু হওয়ায় এখানকার বাসিন্দারা অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। হামাসের ওই হামলায় নিহত হয়েছেন প্রায় এক হাজার ২০০ ইসরাইলি। ওইদিন দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।
ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরাইল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা। হামলায় এখন পর্যন্ত ৩৯ হাজার ৬২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯১ হাজার ৪৬৯ জন। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু।
সারাবাংলা/ইআ