Saturday 06 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৪ ১৩:১৯

রাঙ্গামাটি: রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠন।

পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ সালের আইন বাতিলের ষড়যন্ত্রের অভিযোগে এ বিক্ষোভ সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশন।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের কাউখালী উপজেলার বেতবুনিয়া বাজারে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এসময় প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধের কারণে মহাসড়কের দু’পাশেই যানজটের সৃষ্টি হয়।

সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশের সময় পুলিশ কয়েকবার নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়ায়। পুলিশ কয়েকধাপে চেষ্টা করেও নেতাকর্মীদের সড়ক থেকে সরাতে পারেনি। দুপুর সোয়া ১২টার দিকে নেতাকর্মীরা কর্মসূচি শেষ করলে সড়কে যান চলাচল শুরু হয়।

বেতবুনিয়া বাজারের অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন- পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক নিকন চাকমা, পিসিপি কাউখালী উপজেলা শাখার সভাপতি দীপায়ন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম উপজেলা শাখার সভাপতি থুইমং মার্মা। এসময় হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য দয়াসোনা চাকমাসহ তিন সংগঠনের কয়েকশ নেতাকর্মীরা উপস্থিত।

এদিকে, রাঙ্গামাটি জেলা শহরের শিমুলতলী টিভিস্টেশন এলাকায় পৃথকভাবে সড়কে অবস্থান ধর্মঘট শুরু হয় ইউপিডিএফের তিন সংগঠন। এসময় সেখানেও পুলিশ নেতাকর্মীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে বাকবিতণ্ডা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/এমও

ইউপিডিএফ বিক্ষোভ মহাসড়ক অবরোধ রাঙ্গামাটি রাঙ্গামাটি-চট্টগ্রাম

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর